সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শাহী ফিরনি তৈরির রেসিপি

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

শেষ পাতে মিষ্টি কিছু খাওয়ার অভ্যাস বাঙালির দীর্ঘদিনের। হতে পারে তা দই, মিষ্টি কিংবা ফিরনি। শুধু কি শেষ পাতে? যেকোনো উৎসব-আয়োজনেও তো মিষ্টিমুখ না হলে চলে না। বাড়িতে যেসব মিষ্টি খাবার ঝটপট তৈরি করা যায় তার ভেতরে একটি হলো ফিরনি। এর সঙ্গে শাহী স্বাদ যোগ হলে তা খেতে আরও বেশি সুস্বাদু লাগে। চলুন জেনে নেওয়া যাক শাহী ফিরনি তৈরির রেসিপি-

পোলাও চাল- আধা কাপ

গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নেওয়া- ১ কাপ

কনডেন্সড মিল্ক- ১ কৌটা

জাফরান- এক চিমটি

কাঠবাদাম

কাজুবাদাম

পেস্তা কুচি

কিশমিশ

এলাচি

দারুচিনি।

যেভাবে তৈরি করবেন

তরল দুধ হাঁড়িতে ঢেলে চুলায় বসান। এবার এলাচি ও দারুচিনি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর গুলিয়ে রাখা পাউডার দুধ ঢেলে দিন। ঘন হয়ে এলে চাল দিয়ে নাড়ুন। কনডেন্সড মিল্ক দিন। কনডেন্সড মিল্ক দিলে চিনির দরকার হবে না। আপনি যদি আরও বেশি মিষ্টি খেতে চান তবে চিনি যোগ করতে পারেন। কিশমিশ, জাফরান ও অল্প পরিমাণে বিভিন্ন ধরনের বাদাম কুচি ঢেলে নেড়ে নিন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। এবার পরিবেশন পাত্রে ঢেলে বাকি বাদাম কুচি, জাফরান ওপরে ছড়িয়ে দিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি সুস্বাদু লাগে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com