সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নড়াইলে বাবা-ছেলেকে হত্যা, আটক ১

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে পাটকাটাকে কেন্দ্র করে বাবা জাহাঙ্গীর শেখ (৬২) এবং ছেলে নাহিদ শেখকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বাহিরপাড়া গ্রামের বিলের মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির শেখকে (৪৬) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, নড়াইলের কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শ্রমিক নিয়ে ওই জমিতে পাট কাটতে যান। বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষ কাওসার শেখসহ তার লোকজন জাহাঙ্গীর শেখ ও তার লোকজনকে পাটকাটতে বাধা দেন। এ সময় উভয়পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে কাওসার পক্ষের লোকজন জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদসহ চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় প্রথমে বাবা জাহাঙ্গীর শেখ নিহত হন। এদিকে, আহত নাহিদ শেখকে ঢাকায় নেয়ার পথিমধ্যে বুধবার বেলা ৩টার দিকে মারা যান তিনি। আহত আব্দুল কাদের ও নয়ন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বাবা-ছেলে হত্যাকান্ডের ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবির শেখকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com