সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অবৈধ ভাবে ভারত থেকে অনুপ্রবেশের দায়ে আটক ৮

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে ভারত থেকে অনুপ্রবেশের দায়ে ৮ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গত ৪৮ ঘণ্টায় খোসালপুর ও বাঘাডাংগা থেকে তাদের আটক করা হয়।৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানান, সোমবার দুপুর ১২টায় বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে আনুমানিক ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের দুইতলা মসজিদে সামনে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এসময় অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে দু’জন পুরুষ, একজন নারী ও ৩ জন শিশু রয়েছে। তাদের বাড়ি ঝিনাইদহ ও গোপালগঞ্জ জেলায়।

অন্যদিকে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের ভেতরে খোসালপুর গ্রামের আজিজুল মোল্যার মেহগনি বাগানে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এসময় অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় ২ জনকে আটক করতে সক্ষম হয়। তারা দু’জনই পুরুষ। তাদের বাড়ি পিরোজপুর ও রাজশাহী জেলায়।আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com