সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মুক্তাগাছায় ওয়ার্ল্ড ভিশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে
world vision
world vision

ময়মনসিংহের মুক্তাগাছায় পরিবেশ বান্ধব গ্রাম নির্মাণের লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক সংগ্রহ অভিযান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। গত রবিবার উপজেলার বাশাঁটি ইউনিয়নের মন্ডলসেন এলাকায় মুক্তাগাছা এপি , ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ, শিশু ও যুব ফোরাম, ভিডিসি, শিক্ষক, ছাত্র – ছাত্রী পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে মুক্তাগাছা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষন রোধ কল্পে প্লাস্টিক মুক্ত করতে, বাশাঁটি ইউনিয়নে জনগণকে সচেতন করে পরিবেশ বান্ধব সবুজ গ্রাম গড়ে তোলার জন্য প্রচারাভিযান এর মাধ্যমে আগ্রহী করে তোলাই হচ্ছে এই কার্যক্রমের উদ্দেশ্য।

পরে ইউনিয়ন পরিষদ, শিশু ও যুব ফোরাম, ভিডিসি, শিক্ষক, ছাত্র – ছাত্রীদের অংশগ্রহণে রেলি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com