সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অফিসের সিনপটিক বিশ্লেষণে জানানো হয়, নিম্নচাপটি বর্তমানে ২৩.০ক্ক উত্তর অক্ষাংশ ও ৮৮.৬ক্ক পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, নিম্নচাপ কেন্দ্র হয়ে আসাম এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। মৌসুমী বায়ু বর্তমানে  বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

 

আগামীকাল ভারী বর্ষণের পূর্বাভাস
আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল (১৫ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগে অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে। মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা থাকবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com