সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মুক্তাগাছায় দিন দুপুরে বাসার তালা ভেঙ্গে ২০ ভরি স্বর্ণালংকার চুরি

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে
 মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় দিন-দুপুরে গেইটের তালা ভেঙ্গে বাসায় ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। স্বর্ণালংকারের আনুমানিক মুল্য ৩০ লাখ টাকা। মুক্তাগাছা শহরের নন্দীবাড়ী অডিটোরিয়াম এলাকার আছমা খাতুনের বাসায় রবিবার সকালে এ চুরির ঘটনা ঘটে।

মুক্তাগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডের নন্দীবাড়ী স্টেডিয়াম এলাকার হোল্ডিং নং-০২৬০-০১, উর্মি শর্মি হাউজ, তিন তলা ভবনের ২য় তলায় ২ ইউনিটে ১ মেয়ে নিয়ে বসবাস করেন আছমা খাতুন। তার স্বামী ইসমাইল হোসেন মালয়েশিয়া প্রবাসী। রবিবার সকালে আছমা খাতুন বাসায় তালা লাগিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে যান। এ সময় চুরেরা বাসার পিছন দিয়ে প্রবেশ করে গেটের তালা ভেঙ্গে বাসায় ঢুকে। মূল কক্ষের দরজার হেজবুল ড্রিল মেশিন দিয়ে কেটে কক্ষে ঢুকে স্টিলের আলমারি ও ওয়ারড্রপের তালা ভেঙ্গে ২০ ভরি স্বর্ণ ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। আছমা খাতুন বাজার থেকে এসে বাসায় ঢুকে মূল গেটের তালা ভাঙ্গা দেখে উপরে দু’তলায় গিয়ে তার ঘরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। ঘরের ভিতর স্টিলের আলমারি, ওয়ারড্রপ খোলা এবং ভিতরের জিনসপত্র এলোমেলো অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে দেখতে পান। তার আলমারি ও ওয়ারড্রপে থাকা ৫টি গলারহার, ৫ জোড়া কানের দুল, ৩ জোড়া হাতের বালা, ৪ জোড়া কানের পাশা, ৬টি আংটি ও ২টি ব্যাসলেট সব মিলিয়ে ২০ ভরি স্বর্ণ ও কিছু রূপার অলংকারসহ নগদ ১০ হাজার টাকা চুরি হয়েছে।এ ব্যাপারে আছমা খাতুন সাংবাদিকদের জানান, আমি সকাল ৯টা ৪৮ মিনিটে বাসার নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যাই। সকাল ১১টার দিকে বাজার থেকে বাসার সামনে এসে দেখি গেটের তালা ভাঙ্গা। গেট খুলে উপরে উঠে দেখি ঘরের দরজার হেজবুল কাটা এবং দরজা খোলা। ঘরের ভিতর আলমারি, ওয়ারড্রপ খোলা, ভিতরের জিনসিপত্র এলোমোলো ভাবে বিছানায়, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তিনি জানান, আলমারিতে আমার, আমার দুই মেয়ের গলারহার, কানেরদুল, হাতের বালা, কানের পাশা, আংটি, ব্যাসলেট আরও রূপার কিছু অলংকারসহ নগদ ১০ হাজার টাকা চুরেরা নিয়ে গেছে। আমার স্বামী মালয়েশিয়া প্রবাসী। দীর্ঘদিনে তিল তিল করে জমানো সম্পদ চুরেরা নিয়ে গেল।

উল্লেখ্য ইতিপূর্বে মুক্তাগাছা শহরের একাধিক বাসায় চুরির ঘটনা ঘটেছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com