সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কম মশলায় সহজ উপায়ে গরুর মাংসের কালাভুনা রেসিপি

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

কোরবানির ঈদে গরুর মাংসের কালা ভুনা যেন না হলেই নয়। অতিরিক্ত মশলার স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবার রইল সহজ ও স্বাস্থ্যকর উপায়ে তৈরি সুস্বাদু কালা ভুনার রেসিপি।

যা যা লাগবে:

১ কেজি হাড়ছাড়া গরুর মাংস, ১/২ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ হলুদ, জিরা ও ধনিয়া গুঁড়া, ২ চা চামচ পেঁয়াজ ও রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ গরম মশলা, ১/২ চা চামচ জয়ত্রী-জায়ফল গুঁড়া, ১ কাপ কাঁচা পেঁয়াজ কুচি, ১/৪ কাপ বেরেস্তা, ৩টি কাঁচামরিচ, ২টি লাল মরিচ, সরিষার তেল ১ কাপ, দারুচিনি ৩ টুকরো, তেজপাতা ৪টি, এলাচ ২টি ও লবণ।

 

যেভাবে করবেন: মাংস ধুয়ে পানি ঝরিয়ে সব মশলার সঙ্গে মেখে ১০ মিনিট মেরিনেট করুন। এরপর এতে আধা কাপ তেল দিয়ে আবার মেশান। প্যানে বাকি তেলে পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, তেজপাতা ভেজে মাংস ঢেলে দিন। ঢেকে রাখুন ও মিডিয়াম আঁচে রান্না করুন। পানি না দিলেই ভালো, দরকার হলে সামান্য গরম পানি দিন।

মাংস সেদ্ধ হয়ে তেল ছাড়লে কাঁচা মরিচ দিয়ে মিনিটখানেক ঢেকে রাখুন। শেষে ছিটিয়ে দিন বেরেস্তা। তৈরি হয়ে গেল ঈদের পরিপূর্ণতা এনে দেওয়া সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত গরুর মাংসের কালা ভুনা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com