সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গরুর পায়া দিয়ে সুস্বাদু নেহারি

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

আমাদের দেশে এখনো সবার ঘরে ঘরে চলছে কুরবানির ঈদ- উৎসব। মাংস খাওয়া ধুম এখনো শেষ হচ্ছে না। এখোনো অনেকের কলিজা বাকি, ভূড়ি বাকি, ঝুরা মাংস বাকি। ফ্যাশনপ্রেমীরা যখন ভোজনরসিক হয় তখন পারলে গরুর চামড়া টা দিয়ে লেদারের ব্যাগ বা জুতা বানিয়ে ফেলে। খাওয়া থেকে বাদ যাবে না গরুর কোন অংশ। সেই তালিকায় এখনো আছে গরুর পায়া। গরম গরম পরোটা বা রুটির সাথে নেহারির স্বাদ অনন্য। ভোজনরসিকদের কাছে প্রিয় একটি নাম এই নেহারি। আসুন জেনে নেই সুস্বাদু নেহারি রেসিপি।

রান্নার জন্য যা যা প্রয়োজন

• খাসির পায়া- ১ কেজি

• পেঁয়াজ কাটা -১ কাপ

• পেঁয়াজ বেরেস্তা- ১/৩ কাপ

• আদা বাটা- ১ টেবিল চামচ

• রসুন বাটা- ১ টেবিল চামচ

• গরম মশলা গুঁড়া- ১ টেবিল চামচ

• জিরা বাটা- হাফ টেবিল চামচ

• ভাজা জিরা গুঁড়া- হাফ টেবিল চামচ

• ধনে গুঁড়া- ১ টেবিল চামচ

• মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ

• হলুদ -১ টেবিল চামচ

• লবণ -স্বাদমতো

• এলাচ- ২-৪টা

• দারুচিনি – ২-৩ টুকরো

• লবঙ্গ- ৩-৪ টা

• ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ

• গোটা গোলমরিচ-৪-৫ টা

• তেজপাতা- ২ টা

• তেল- পরিমানমতো

• পানি -পরিমাণমতো

• বাদাম বাটা- দেড় টেবিল চামচ

যেভাবে রান্না করবেন

প্রথমে পায়াগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার হাঁড়িতে তেল দিয়ে তাতে তেজপাতা, আস্ত এলাচ, দারুচিনি দিন। গন্ধ ছড়ালে তাতে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এবার তাতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তাতে পায়াগুলো ঢেলে দিয়ে দিন। অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিন ৫/৭ মিনিট। এবার পায়ার দ্বিগুণ পানি দিয়ে ঢেকে রান্না করুন সেদ্ধ না হওয়া পর্যন্ত। পানি কমে গেলে তাতে আরও কিছুটা পানি দিতে পারেন পায়ার ঝোলের জন্য। এবার ফিল আনতে চাইলে বাদাম বাটা দিবেন। পায়া সেদ্ধ হলে তাতে ধনেপাতা কুচি দিয়ে ঢেকে দিন। ১ মিনিট পর বোলে ঢেলে টালা জিরা গুঁড়া আর বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পরোটা, নান বা সাদা রুটির সাথে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com