সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

খাসির মাংস রান্নার রেসিপি জানালেন অপু বিশ্বাস

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

দর্শক নন্দিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। একটা সময় ছিল যখন ঈদ মানেই অপু বিশ্বাসের সিনেমা। করোনার কারণে এই ধারাবাহিকতার ছন্দপতন ঘটে। দীর্ঘ চার বছর পর অপু বিশ্বাস অভিনীত সিনেমা গত ঈদে মুক্তি পায়।

এবারের ঈদুল আজহায়ও অপু অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তি পেয়েছে। ঈদের এই সময়টা ব্যস্ততার মধ্যে কাটে। ঈদের সেলিব্রেটি আড্ডা অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়া, সিনেমার প্রচারণা নিয়েই অধিক ব্যস্ত থাকেন। তবে ঈদের দিন রান্না-বান্না নিয়ে ব্যস্ত সময় পার করেন এই ঢালিউড কুইন।

স্মৃতিচারণ করে অপু বিশ্বাস বলেন, ‘একবার আমার শ্বশুর-শাশুড়ি হজে গিয়েছিলেন। তখন পরিবারের সব কাজ আমার সামলাতে হয়েছিল। কোরবানির আগের দিন মাঝ রাতে ঘুম থেকে উঠে পোলাওসহ অন্যান্য রান্না সেরে ফেলেছিলাম। কারণ সকাল ৮টার মধ্যে কোরবানি দেওয়া হয়ে যায়। কোরবানি হয়ে গেলে দশ কেজি মাংস আগেই বাসায় নিয়ে আসা হয়। খাসিও কোরবানি দেওয়া হয়েছিল; পাঁচ-সাত কেজি খাসির মাংস বাসায় নিয়ে আসা হয়েছিল। আর মাংস আমি নিজ হাতে রান্না করেছিলাম।’

খাসির মাংস রান্না করার রেসিপি জানিয়েছেন অপু বিশ্বাস। এ অভিনেত্রী বলেন, ‘রেসিপি মোটামুটি এরকম: মাংস ভালো করে ধুয়ে নিতে হবে। চর্বি-তেলগুলো আলাদা করে রাখতে হবে। আমি মাংসে চর্বি রাখি না। এরপর জয়ফল, জার্ফি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মশলাগুলো ভিজিয়ে নিয়ে একটা পেস্ট বানাই। এটাতে টক দই দেই। কিন্তু হোয়াইট কালার খাসির মাংস রান্না করতে মরিচের গুঁড়া ব্যবহার করি, হলুদের গুঁড়া ব্যবহার করি না। এতে যে কালার আসে আমার ভালো লাগে।’

প্রথম প্রথম রান্না করতে পারতেন না অপু বিশ্বাস। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘রান্না করতে গিয়ে প্রথম প্রথম আমার ভুল হয়েছে। প্রথম দিকে আমি তেমন রান্না করতে পারতাম না। আমার মনে আছে, একবার খিচুড়ি রান্না করতে গিয়ে দেখা যায় চাল সেদ্ধ হয়নি। এমন ভুল কিছুদিন হয়েছে। এরপর আমার রান্না এতটাই ভালো হয়েছে যে, সবাই আমার রান্না পছন্দ করেন। এভাবে একসময় আমি পাকা রাঁধুনী হয়ে ওঠি। আমার ছেলেকে সব ধরনের খাবার নিজে রান্না করে খাওয়াই। বাইরের খাবার ওকে বেশি খাওয়াই না।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com