সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে লাইনচ্যুত হওয়া ট্রেনের ইঞ্জিন ৫ ঘণ্টা পর উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর ইঞ্জিনটি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে ইঞ্জিন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, ‘যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার আধাঘন্টা পর বিকল্প ইঞ্জিন লাগানোয় ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। তবে লাইনচ্যুত ইঞ্জিনটি ঘটনাস্থলেই পড়ে ছিল। যার ফলে ময়মনসিংহ রেলওয়ে জংশনের ৩ নম্বর লাইন দিয়ে ট্রেনে চলাচল বন্ধ হয়ে যায়। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল সচল থাকে।

এমতাবস্থায় রেলওয়ের উদ্ধারকর্মীরা দীর্ঘ ৫ ঘন্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে এই ইঞ্জিনটি উদ্ধার করেন। পরে ইঞ্জিনটি নগরীর লোকোশেডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এরপরই ৩ নম্বর লাইনটি সচল হয়।

এর আগে, এদিন ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়ার দিকে যাচ্ছিলো। সকাল সাড়ে ৯টার দিকে রেলওয়ে জংশন এলাকা পর্যন্ত আসতেই ৩ নম্বর লাইনে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। তবে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রেলওয়ের উদ্ধারকর্মীরা খবর পেয়ে আধাঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত হওয়া ইঞ্জিন রেখে বিকল্প ইঞ্জিন যুক্ত করেন। পরে সকাল ১০টার দিকে ট্রেনটি আবারও জারিয়ার দিকে ছেড়ে যায়। তবে লাইনচ্যুত হওয়া ইঞ্জিনটির উদ্ধারকাজ চলমান ছিল।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com