সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিএনপিসহ ৩০ দলের সঙ্গে ফের বসছে ঐকমত্য কমিশন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

রাষ্ট্র সংস্কার ইস্যুতে আগামীকাল মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত ৩ জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হয়।

মঙ্গলবারের সংলাপে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। আগামী ১৯ জুন পর্যন্ত এ বৈঠক চলবে। 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান উপদেষ্টা তাঁর নেতৃত্বে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেন। কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে।

এই কমিশনের দায়িত্ব হলো রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো এবং একটি ‘জাতীয় সনদ’ প্রণয়ন করা। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এই সনদ প্রণয়ন করা সম্ভব হবে বলে কমিশন আশা করছে। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com