২০২৩ সালের মার্চে প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৮৫৫। এর বাইরে খেতাবপ্রাপ্ত, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন ১০ হাজার ৯৯৬ জন।
তাই প্রতিটি উপজেলার জনবহুল এলাকায়; যেমন—উপজেলা পরিষদের নোটিশ বোর্ড, ইউনিয়ন পরিষদ (ইউপি), বাজার কিংবা অন্যান্য খোলামেলা স্থানে মুক্তিযোদ্ধাদের নাম ও স্থায়ী ঠিকানাসহ তালিকা টাঙানোর পরিকল্পনা রয়েছে। উদ্দেশ্য একটাই—সাধারণ মানুষ যেন জানে কারা তাদের এলাকার বীর মুক্তিযোদ্ধা। পাশাপাশি কেউ ভুয়া মুক্তিযোদ্ধা হলে তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগও জানাতে পারে।
এ ছাড়া ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে একটি অভিযোগ ফরম মন্ত্রণালয়ের ওয়েবসাইটসহ অন্যান্য প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে সরকারকে অভিযোগ পাঠানো যাচ্ছে। এরই মধ্যে কয়েক শ অভিযোগ জমা পড়েছে, যদিও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। তাই আরো কার্যকর পদক্ষেপ হিসেবে তালিকা জনসমক্ষে প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।