সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চালক ঘুমিয়ে, হেলপার চালাচ্ছিলেন অ্যাম্বুলেন্স, হেলপারের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইট বোঝাই ট্রলির সংঘর্ষে অনিক (১৮) নামে একজন নিহত হয়েছে। নিহত অনিক অ্যাম্বুলেন্সটির হেলপার ছিলেন। তিনিই অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন। আর চালক এ সময় ভেতরে ঘুমিয়েছিলেন।

 

এ দুর্ঘটনায় আরো তিনজন আহত হলেও তাদের নাম পরিচয় পাওয়া যায়নি ।

শনিবার (১৪ জুন) সকাল ৭টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।

 

কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিন জানান, সকাল ৭ টায় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী অ্যাম্বুলেন্সটি সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সন্নিকটে এসে সামনের চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় ট্রলিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। তবে অ্যাম্বুলেন্সে অন্য কোন যাত্রী ছিলো না।

 

তিনি আরো জানান, মূলত নিহত অনিক অ্যাম্বুলেন্সের হেলপার। চালক ভেতরে ঘুমিয়ে ছিলো এবং অনিক গাড়ি চালিয়ে মেহেরপুর যাচ্ছিলো।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেই সাথে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকেও উদ্ধার করেছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com