সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পদ্মা সেতুতে ট্রাকের পিছনে বাসের ধাক্কা, নিহত ২

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

পদ্মা সেতুতে ট্রাকের পিছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে দুজনের মৃত্যু হয়েছে। এতে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

শুক্রবার (১৩ জুন) রাত ১১ টার দিকে সেতুর দুই নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন- খুলনা সদরের রাকিব সমাদ্দার। অপরজন অজ্ঞাত।

আহতরা হলেন- মিল্টন (২৫), আয়েশা সিদ্দিক (১০), শেখ খালিদুর, আছাদ গাজী, মো. মামুন, মো. হাবিব শেখ, আরিফুল শেখ, হাবিব মৃধা, কামরুন্নাহার ও ফরিয়াদ ইসলাম। আহত মিল্টনের বাড়ি গোপালগঞ্জে। বাকিদের সকলের বাড়ি খুলনায়।

 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পিছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com