সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

মো. মাহিম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ের পিয়াইন নদীর পানিতে ডুবে মো. মাহিম (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (১১ জুন) দুপুর ৩টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মারা যাওয়া মাহিম চট্টগ্রামের বায়োজিদ থানার শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।

আরো পড়ুন:

বরগুনায় ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

বরগুনায় ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

কুমার নদে স্কুলছাত্রীর মৃত্যু

কুমার নদে স্কুলছাত্রীর মৃত্যু

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাহিমসহ ৪০ জনের একটি টিম বাসে করে বুধবার সকাল ১০টার দিকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে মাহিমসহ বাসের কয়েকজন জাফলং জিরো পয়েন্টে পিয়াইন নদীতে গোসল করতে নামে। এসময় স্রোতের টানে মাহিম পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

 

মারা যাওয়া মাহিমের দাদি সালমা বেগম বলেন, “মাহিম ও তার ছোটভাই ফাহিমকে নিয়ে বেড়াতে আসি। মাহিমকে খুঁজে পাচ্ছিলাম না। পরে শুনি, মাহিম পানিতে পড়ে গেছে। আমার নাতিকে এখন হারিয়ে ফেলছি। আমি তার বাবা-মাকে কি জবাব দেব।”

 

জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, “আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com