সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্নের ঘোষণা ট্রাম্পের

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন।

 

ট্রাম্প জানিয়েছেন, বেইজিং চুম্বক ও বিরল খনিজ সরবরাহ করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা শিক্ষার্থীদের প্রবেশাধিকার দেবে।

ট্রাম্প বিস্তারিত না জানিয়ে ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমরা মোট ৫৫ শতাংশ শুল্ক পাচ্ছি, চীন পাচ্ছে ১০ শতাংশ। সম্পর্ক চমৎকার!”

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রকে আমদানি করা চীনা পণ্যের উপর ৫৫ শতাংশ শুল্ক আরোপের অনুমতি দেয়। এর মধ্যে রয়েছে ১০ শতাংশ ভিত্তিমূল ‘পারস্পরিক’ শুল্ক, ফেন্টানাইল পাচারের জন্য ২০ শতাংশ শুল্ক এবং পূর্ব-বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক। চীন মার্কিন আমদানির উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবে।

 

ট্রাম্প জানিয়েছেন, চুক্তিটি তার এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে হয়েছে।

 

ট্রাম্প বলেছেন, “সম্পূর্ণ চুম্বক এবং যেকোনো প্রয়োজনীয় বিরল ভূগর্ভস্থ পদার্থ চীন আগামীতে সরবরাহ করবে। একইভাবে আমরা চীনকে যা দিতে সম্মত হয়েছে তা সরবরাহ করব, যার মধ্যে আমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত থাকবে।”

মার্কিন ও চীনা কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছিলেন, তারা তাদের বাণিজ্য যুদ্ধবিরতিকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য এবং বিরল ভূগর্ভস্থ পদার্থের উপর চীনের রপ্তানি নিষেধাজ্ঞা অপসারণের জন্য একটি কাঠামোতে একমত হয়েছেন।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com