সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বজ্রপাত থেকে ভয়াবহ আগুন, পুড়লো ৮ দোকান

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

বজ্রপাত থেকে আগুন লেগে যায়

গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতের পর এক মিনি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই মার্কেটের ৮টি দোকান পুড়ে গেছে। স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

 

মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ছাপিলাপাড়া হ্যামস কারখানার সামনে অবস্থিত একটি মিনি মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। মার্কেটটির মালিক স্থানীয় মৃত ইজ্জত আলী মুন্সির ছেলে ইলিয়াস আলী।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিনব্যাপী প্রচণ্ড তাপদাহের পর রাত সাড়ে এগারোটার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এসময় হঠাৎ মার্কেটের পাশে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এর কিছুক্ষণের মধ্যেই একটি হোটেলের পেছনের দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই তা পাশের কাপড়ের দোকান, ট্রেনিং সেন্টার ও অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, “বজ্রপাতের পর মার্কেটের একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হোটেল, কাপড়ের দোকান, ট্রেনিং সেন্টার ও ইলেকট্রনিক দোকানের মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

 

মার্কেটের মালিক ইলিয়াস আলী বলেন, “বৃষ্টির মধ্যেই হঠাৎ বজ্রপাতে একটি দোকানে আগুন ধরে যায়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।”

এ ঘটনায় ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com