সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

হারিয়ে যেতে বসেছে প্রাকৃতিক শালবনের রাজ্য

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের মধ্যাঞ্চলের একটি প্রাকৃতিক বিস্ময়ের নাম মধুপুর গড়। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার বিস্তৃত এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই গড়াঞ্চল এক সময় ছিল সবুজ শালবনের রাজ্য। এখন তা হারিয়ে যাচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড, বন উজাড় ও মানব হস্তক্ষেপে। পরিবেশবাদীরা বলছেন, এখনই পদক্ষেপ না নিলে অচিরেই হারিয়ে যাবে দেশের অন্যতম প্রাকৃতিক ঐতিহ্য।

 

মধুপুর গড়ের শালবন শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, এটি দেশের জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ ভাণ্ডার। এক সময় এ বনাঞ্চলে বাঘ, হরিণ, শেয়াল, বনবিড়ালসহ নানা বন্যপ্রাণীর দেখা মিলত। এখন এসব প্রাণী বিলুপ্তপ্রায়। তবে এখনও কিছু পাখি, বানর ও শিয়ালের উপস্থিতি টিকে আছে।

 

এখানে বসবাসকারী গারো ও কোচ আদিবাসী জনগোষ্ঠীর জীবনও জড়িয়ে আছে এই গড়ের সঙ্গে। তাদের জীবিকা, সংস্কৃতি ও ঐতিহ্য সবই আবর্তিত হয়েছে এই বনকে ঘিরে। তবে বনবিভাগের নিয়ন্ত্রণ, ভূমি দখল ও বনভূমির সীমানা নির্ধারণ নিয়ে আদিবাসীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছেই।

 

স্থানীয় বাসিন্দারা জানান, নানা উন্নয়ন প্রকল্পের নামে বন কেটে ফেলা, কৃষিজমি তৈরি ও অবৈধ দখল এখন গড়াঞ্চলের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। শাল গাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। মধুপুর জাতীয় উদ্যান হলেও তার বাস্তব রূপ আজ ঝুঁকিতে।

 

পরিবেশবিদ ও গবেষকরা বলছেন, মধুপুর গড় বাংলাদেশের একটি গঠনগত ব্যতিক্রমধর্মী ভূখণ্ড, যা প্লাইস্টোসিন যুগে গঠিত। এর টিলা, লাল মাটি, প্রাকৃতিক বন ও প্রাণীজগত দেশের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু কাগজে-কলমে সংরক্ষণের কথা বললে হবে না, বাস্তবিক অর্থে রক্ষার উদ্যোগ নিতে হবে।

 

সরকারি উদ্যোগের পাশাপাশি সচেতনতা, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমেই টিকিয়ে রাখা সম্ভব মধুপুর গড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com