সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপন

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের বিভিন্ন উপজেলার ৪০টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

 

শুক্রবার (৬ জুন) সকাল ৮টায় ঈদের প্রথম জামাত হাজীগঞ্জের সাদ্রা ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা যাকারিয়া আল মাদানি। এই উপজেলার সমেশপুর, বলাখালসহ কয়েকটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

১৯২৮ সাল থেকে হাজীগঞ্জের রামচন্দ্রপুর মাদরাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক চৌধুরী সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন শুরু করেন। এরপর থেকে চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামের মানুষ রোজা ও ঈদ সৌদি আরবের সঙ্গে পালন করে আসছেন। তাদের দাবি, সৌদি আরব নয়, চাঁদ দেখার ওপর নির্ভর করেই রোজা ও ঈদ পালন করে থাকেন।

আরো পড়ুন:

যেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

যেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া

রাজধানীর কোনো ঈদ জামাত নিরাপত্তার বাইরে থাকবে না: ডিএমপি কমিশনার

রাজধানীর কোনো ঈদ জামাত নিরাপত্তার বাইরে থাকবে না: ডিএমপি কমিশনার

 

সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মাওলানা আরিফুর রহমান সাদ্রাভী বলেন, “সৌদি আরব নয়, কোরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার ওপর নির্ভর করে আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলো উদযাপন করে থাকি।”

 

তিনি বলেন, “বিতর্কের কিছুই নেই। আমরা কোরআন হাদিস অনুযায়ী চাঁদ দেখে সব সিদ্ধান্ত নিচ্ছি। একদিন না একদিন সবাই আমাদের সিদ্ধান্তের সঙ্গে এক হবেন।”

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com