সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

‘রোজার ঈদে নির্বিঘ্নে যাইতে পারছি, এই ঈদে কী সমস্যা হইল’

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্তত তিনটি স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা একটা থেকে মহাসড়কটির ইউটার্ন ও কয়েকটি বাস স্টপেজে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি বেড়েছে ঈদে ঘরে ফেরা মানুষের।

সরেজমিন দেখা গেছে, শ্রীপুর ও গাজীপুর সদরের মাঝামাঝি স্থানে মহাসড়কের নতুন বাজার এলাকায় ইউটার্নের দক্ষিণ দিকে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ইউটার্নে গাড়ি ঘোরানোর সময় সেখানে বিশৃঙ্খলার কারণে দফায় দফায় যানজট সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে গড়গড়িয়া মাস্টারবাড়ি বাস স্টপেজের উত্তর ও দক্ষিণ পাশে বিভিন্ন গন্তব্যের বাসগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী তোলায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মাওনা চৌরাস্তায় উড়ালসড়কের নিচের দুটি সড়ক গাজীপুরের সঙ্গে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে যুক্ত করেছে। এই সড়কগুলো পার্শ্ব সড়কের সঙ্গে যুক্ত থাকায় সকাল থেকে আজ বেলা সাড়ে তিনটা নাগাদ সেখানে দফায় দফায় যানজট দেখা যায়। উড়ালসড়ক থেকে উত্তর দিকে এমসি বাজার ইউটার্ন, নয়নপুর ও শ্রীপুরের শেষ ইউটার্ন জয়নাবাজারে দীর্ঘ যানজট তৈরি হয়। এ ছাড়া পার্শ্ব সড়কগুলোতে যানবাহনের চাপ বেশি থাকায় মহাসড়কেও এর প্রভাব পড়েছে

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com