সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দেশে ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত কমছে

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে
Promi News BD

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৫ হাজার ৬২৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৯৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন। ২৪ ঘন্টায় ৩৩ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ। বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রাণঘাতী মহামারি করোনায় বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৪২০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় তিন হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৪ লাখ ৬৫ হাজার ২১৭ জনে। এদিকে একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৫২৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দেড় লাখের বেশি। ফলে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ৯৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ৯৬ জনের। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৬৫ হাজার ২১৭ জনের।

করোনা থেকে সেরে উঠেছেন ১৯ কোটি ১৪ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮০ লাখ। এদের মধ্যে ১ লাখ ১২ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৮৯ লাখ ৬৮ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৮ হাজার ১৬১ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১১ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৭৮৮ জনের। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৬ লাখ ১৫ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৮২৯ জনের।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com