হজ সেসব মহত্তম লক্ষ্য, বিশুদ্ধ আবেগ ও প্রেরণা, রুহানি ও ঈমানি মূল্যবোধ, অধিকন্তু সেসব মানবীয় ও ইসলামী ভ্রাতৃত্বের স্থায়িত্ব ও উন্নতির নিশ্চয়তা দেয়, যা কৃত্রিম জাতীয়তা, বংশ-গোত্র ও ভূখণ্ডের সীমিত ও ত্রুটিপূর্ণ মাপকাঠির ঊর্ধ্বের।

হজ ও হজ মৌসুমের সব ইবাদত ও আচার এবং মিল্লাতে ইবরাহিমের সন্তানদের মক্কায় এই বার্ষিক সম্মেলন ও সমাবেশ ইবরাহিম (আ.) ও তাঁর নাম উচ্চারণকারী রুহানি সন্তানদের পারস্পরিক সম্পর্ক; সেসব অর্থ, আকিদা-বিশ্বাস ও উদ্দেশ্যে নবায়নের জন্য যথেষ্ট এবং এর ভেতর কেবল এই মিল্লাতের নয়, বরং সমগ্র মানবতার অস্তিত্ব নির্ভর করছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘পবিত্র কাবাঘর, পবিত্র মাস, কোরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন।
(সুরা : মায়িদা, আয়াত : ৯৭)
ইসলাম ও নবুয়তে মুহাম্মদির যুগে এই ঘর হেদায়েত ও ইরশাদ, রুহানিয়্যাত ও লিল্লাহিয়্যাত, মনের খোরাক ও চিত্তের প্রশান্তির এক স্থায়ী কেন্দ্রে পরিণত হয়। যেখানে হজের নিয়ম-নীতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়, রুহ ও অন্তরের শক্তি ও খোরাক সরবারহ করা হয়। সমগ্র উম্মাহ এখান থেকে ধর্মীয় পয়গাম লাভ করে।
হজ মুসলিম মিল্লাতের বার্ষিক সমাবেশ ও সম্মেলন। অন্য কথায় বার্ষিক প্যারেড মুসলিম জাতির সত্যবাদিতা, পবিত্রতা এবং তার আসল ও প্রকৃত বনিয়াদের সংরক্ষণের ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ অংশ রয়েছে।
তামিরে হায়াত থেকে
মো. আবদুল মজিদ মোল্লার ভাষান্তর