সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা, আসছে আইএমএফের কিস্তি

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে
Dr Ahasan H Monsur
Dr Ahasan H Monsur

বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে বিনিময় হার বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছে।

সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

আহসান এইচ মনসুর জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে আগামী জুন নাগাদ কি‌স্তির ১৩৩ কে‌টি ডলার দেবে ।

তিনি আরো জানান, গত ৯ মা‌সে রিজার্ভ থে‌কে কো‌নো ডলার বি‌ক্রি ক‌রা হয়‌নি। তারপরও বিনিময় হার গত ক‌য়েক মাস স্থি‌তি‌শীল অবস্থায় আছে কো‌নো হস্ত‌ক্ষেপ ছাড়া। এমন প‌রি‌স্থি‌তি‌তে বিনিময় হার বাজারভিত্তিক করার সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। ব্যাংকারদের বিষয়‌টি বলা হ‌য়ে‌ছে।

সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর নুরুন নাহার, ড. মো. হাবিবুর রহমান ও ক‌বির আহ‌মেদ, বাংলা‌দেশ ব্যাংকের উপ‌দেষ্টা আহসান উল্লাহ এবং নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান উপ‌স্থিত ছি‌লেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com