বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গালি দেন চাচা, ক্ষোভে কুপিয়ে হত্যা ভাতিজার

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জে বঁটি দিয়ে কুপিয়ে রুস্তম আলী নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। একই দিন নড়াইলের লোহাগড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে ও চট্টগ্রামের বাঁশখালীতে আরেকজন নিহত হয়েছেন। দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে।
কোম্পানীগঞ্জে নিহত রুস্তম আলী দক্ষিণ বুড়দেও গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, তাঁর পরিবারের সঙ্গে চাচাতো ভাইয়ের ছেলে বিল্লালের নানা বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক দিন আগে বিল্লালকে ‘পাগল’ বলে গালি দেন রুস্তম আলী। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল সকালে বিল্লালের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন রুস্তম আলী। এ সময় দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে বিল্লাল ধারালো বঁটি-দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গলা ও পেটে গুরুতর আঘাতে প্রাণ হারান রুস্তম আলী।

ঘটনার পরপরই এলাকাবাসী বিল্লালকে আটক করে পুলিশে দেন। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. উছমান গনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো  হয়েছে।
নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছ লাগানোকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই-ভাতিজাদের বিরুদ্ধে। গতকাল  সকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ছত্তার শেখের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে বাড়ির পাশে সুপারি গাছ লাগানো নিয়ে হাসানুর শেখের সঙ্গে তাঁর চাচাতো ভাই হাসদেল শেখের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হাসদেল শেখের ছেলে মামুন শেখ ও আরমান শেখ, মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুর শেখকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হামলায় আবদুল মালেক (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার শেখেরখীল ৩ নম্বর ওয়ার্ড বোচারপাড়ায় এই হামলা হয়।
স্বজনরা জানান, বুধবার সকালে সীমানার বিরোধ নিয়ে আবদুল মালেকের সঙ্গে তাঁর চাচা মৃত নজির আহমদের ছেলে জাকের হোসেনের তর্কাতর্কি হয়। এ সময় জাকের প্রতিশোধের হুমকি দেন। জোহরের নামাজ পড়ে দুপুর ২টার দিকে আবদুল মালেক বাড়ি ফিরছিলেন। এ সময় জাকের হোসেন তাঁর ওপর হামলা করেন।
বাঁশখালী থানার ওসি রবিউল হক জানান, আবদুল মালেকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধি)

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com