বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে ইতিহাস গড়ার পথে ডা. আল-সাইয়েদ

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মেডিভয়েস রিপোর্ট: যুক্তরাষ্ট্রের মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ডা. আবদুল আল-সাইয়েদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেছেন বলে পূর্বাভাস দিয়েছে নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক এইচকিউ। প্রায় ৮০ শতাংশ ভোট গণনা শেষে তিনি ৫১ দশমিক ৭৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন।

এতে জয় চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নেওয়ার নজির গড়বেন তিনি। তবে ৪ নভেম্বর সকাল পর্যন্ত অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেনি।

৪২ বছর বয়সি আল-সাইয়েদ পেশায় চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তার পরিবারের শিকড় মিসরে। তিনি এর আগে ডেট্রয়েটের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া নির্বাচনি প্রচারে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শ্রমিকদের অধিকার রক্ষা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন তিনি। প্রচারের শেষ দিকে দলীয় প্রাথমিক নির্বাচনে তার কাছে পরাজিত হ্যালি স্টিভেনস রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিলেও আল-সাইয়েদ জয়ী হিসেবে পূর্বাভাস পেয়েছেন।

 

facebook sharing button
twitter sharing button

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com