সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গাজীপুরে পুলিশ-শ্রমিক উত্তেজনা, গাড়ি-দোকান ভাঙচুর

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ চলছে। সোমবার (২ নভেম্বর) সকালে আন্দোলন চলাকালে যানবাহন ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শ্রমিকদের ধাওয়া দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এসময় বিভিন্ন যানবাহন ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়।

 

পরিস্থিতির অবনতির আশঙ্কায় মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণঘাটিসহ আশপাশের শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ পুনরায় বন্ধ ঘোষণা করে।

বিক্ষোভ ও ভাঙচুরের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টরা। একই সঙ্গে আশপাশের আবাসিক এলাকাগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা কিছু যানবাহন ভাঙচুর করেন।”

 

তিনি আরও জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।”

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com