সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

টাঙ্গাইলে নিরাপদ সড়ক দিবস পালিত

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি একই স্থানে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

সভায় বক্তব্য দেন- বিআরটিএর সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ, জেলা টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি শফিকুর রহমান খান শফিকসহ অন্যরা।

সম্পর্কিত বিষয়:

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com