সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই বোনের

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শাহাবুদ্দিন সম্প্রতি একটি নতুন টিনশেড ঘর নির্মাণ করেন। ওই ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য তার টানার কাজ চলছিল। এ সময় বিদ্যুতের তারের লিকেজ থেকে ঘরের স্টিলের দরজায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।

সন্ধ্যায় ঘরের ভেতরে থাকা দুই শিশু দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com