নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
গতকাল শনিবার কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে শীতলক্ষ্যা নদীতে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে সকাল থেকেই নদীর দুই পারে জড়ো হয় হাজারো দর্শনার্থী।

নৌকাবাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এবারের প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে ২৫টি নৌকা অংশ নেয়।
অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘পুরনো দিনের ঐতিহ্যবাহী খেলাগুলো ফিরিয়ে আনতে হবে।
নৌকাবাইচ ঘিরে শুধু প্রতিযোগিতাই নয়, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।