ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি চলছে। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে পূর্ণকালীন ও খণ্ডকালীন প্রোগ্রামে আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। প্রোগ্রামে ফেলোশিপ বা বৃত্তির সুযোগও থাকছে।
এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আল–কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল–হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আদ–দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল–ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এমফিলে ভর্তির যোগ্যতা
এমফিলে থাকছে ফেলোশিপ
এমফিলের গবেষণা ও সুপারভাইজার
কোসওয়ার্ক
পিএইচডিতে ভর্তির যোগ্যতা
পিএইচডির মেয়াদ ও ফেলোশিপ
পিএইচডির গবেষণা কার্যক্রম
পিএইচডি রেজিস্ট্রেশনের পর প্রতি ছয় মাস অন্তর সুপারভাইজারের সুপারিশসহ গবেষণার অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। ভর্তির ছয় মাসের মধ্যে গবেষককে গবেষণার শিরোনাম, উদ্দেশ্য, গবেষণাপদ্ধতি ও তথ্য–উপাত্ত বিশ্লেষণ বিষয়ে একটি গবেষণা প্রস্তাবনা সেমিনার বা প্রেজেন্টেশনে উপস্থাপন করতে হবে। গবেষণা চলাকালে আরও একটি এবং থিসিস জমা দেওয়ার চার মাস আগে গবেষণার ফলাফল নিয়ে আরেকটি গবেষণামূলক সেমিনার করতে হবে।
আবেদন করবেন যেভাবে
আবেদনের শেষ সময়
আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনও বাতিল বলে গণ্য হবে।
ভর্তি বিজ্ঞপ্তির সব শর্তসহ বিস্তারিত দেখুন এখানে