সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

রাজধানীতে তরুণীর খণ্ডিত লাশ উদ্ধার, পাওয়া যায়নি ২ পা

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবর থেকে এক তরুণীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে আদাবরের হাক্কানি খাল থেকে মৃতদেহের চারটি টুকরো উদ্ধার করা হয়। শরীর থেকে বিচ্ছিন্ন পা দুটি পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে আদাবর হাক্কানি খালের পানিতে একটি ট্রাভেল ব্যাগ ভাসছিল। স্থানীয় লোকজন ব্যাগটি দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি পানি থেকে তুলে সেটি খুলে খণ্ডিত লাশ দেখতে পায়। দুই হাত, মাথা এবং শরীর আলাদা করা ছিল। পা দুটি পাওয়া যায়নি।

আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর সমকালকে বলেন, খণ্ডিত লাশের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, বয়স ১৮ থেকে ২২ বছর হতে পারে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com