সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

খুলশীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম: নগরের খুলশীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে নগরের খুলশী থানার ঝাউতলা রেল লাইনে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিমুলের বাড়ি নগরের আকবরশাহ থানার কৈবল্যধাম আশ্রম এলাকায়।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে জানান, বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনায়নকারীর ভাষ্যমতে, এমপাওয়ারিং নেট নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাজ করতে বৈদ্যুতিক খুঁটিতে উঠেন শিমুল। এসময় তিনি বৈদ্যুতিক শক খেয়ে নিচে পড়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হয়। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com