বৈঠক শেষ হওয়ার পর বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন কালের কণ্ঠকে বলেন, আমাদের দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য এবং মানুষের মাঝে আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে আরো ভালো ভালো কর্মসূচি নিয়ে যেতে বলেছেন আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মো. মোশারফ হোসেন বলেন, পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে, একক প্রার্থীকে সামনে রেখে কাজ করতে বলেছেন। অচিরেই আমাদের স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে।
বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলার সভাপতি মো. মাফতুন আহমেদ কালের কণ্ঠকে বলেন, বৈঠকে আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন ঐক্যবদ্ধভাবে করতে হবে যেকোনো উপায়ে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিদ্রোহী কোনো প্রার্থী থাকা যাবে না। কিভাবে বিদ্রোহী প্রার্থী দূর করা যায়, সবাই এক সঙ্গে করা যায়, সেটা করতে হবে।
উল্লেখ্য, ধারাবাহিকভাবে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করছেন তারেক রহমান। এর আগে তিনি গত ২০ আগস্ট পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ, ১৩ আগস্ট রাজশাহী বিভাগের অন্যান্য জেলা ও মহানগর, ২০ জুলাই রংপুর বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন।