মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ত্রিশালে নির্মাণ হচ্ছে আধুনিক নজরুল সিটি

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে বিশ্বের আধুনিক শহরের আদলে নির্মিত হচ্ছে আধুনিক নজরুল সিটি, যা বাস্তবায়িত হবে নজরুলের তীর্থস্থান হিসেবে খ্যাত ত্রিশাল উপজেলায়। এরই মধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে।

নজরুল সিটির আওতাধীন আধুনিক পৌরসভা গঠনের লক্ষ্যে দুই শ কোটি টাকার প্রাক্কালন প্রেরণ করা হয়েছে, যা একনেকে পাসের অপেক্ষায় রয়েছে। 

জানা যায়, এ বছরের ২৩ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত নজরুল বর্ষ ঘোষণা করেন। একই অনুষ্ঠানে ত্রিশালে স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের দাবির পরিপ্রেক্ষিতে ত্রিশালে বিশ্বের উন্নত আধুনিক শহরের আদলে ত্রিশাল নজরুল সিটি বাস্তবায়নের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন।

এরই পরিপ্রেক্ষিতে আধুনিক শহরের ডিজাইন, নকশা ও সার্বিক প্ল্যান তৈরির জন্য স্থানীয় সংসদের আমন্ত্রণে গত শনিবারে ত্রিশালে এসেছিলেন সাবেক সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ উচ্চ পর্যায়ের পরিকল্পনা টিম।

তারা এ সময় নজরুলের স্মৃতিবিজড়িত স্থানসহ ত্রিশালের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। নজরুল সিটির আওতাধীন ত্রিশাল পৌর শহরকে আধুনিক শহরে রূপান্তরের অংশ হিসেবে এরই মধ্যে ২০০ কোটি টাকার প্রাক্কলন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান পৌর কর্তৃপক্ষ। একনেকে অনুমোদন হওয়া সাপেক্ষে পৌর শহরের এই আধুনিকায়ন কাজ শুরু হবে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। 

আধুনিক নজরুল সিটিতে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে বিশ্বের উন্নত দেশের মতো আধুনিকায়ন, রাস্তাঘাট সম্প্রসারণ ও নির্মাণ, জিমনেসিয়াম, আধুনিক পাবলিক লাইব্রেরি, আধুনিক খেলার মাঠ, শিশুদের চিত্তবিনোদনের জন্য শিশু পার্ক, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ট্রেনিং ইনস্টিটিউট, নারীদের সময়োপযোগী কর্মসংস্থানের জন্য বিভিন্ন খাত তৈরি, শিল্প এরিয়াতে গ্রিন ইন্ডাট্রিয়াল জোনসহ নানা আধুনিক ব্যবস্থা।

সম্ভাব্যতা যাচাইয়ের পর এই কাজ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা। 

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান বলেন, ‘আমরা এরই মধ্যে নজরুল সিটি বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে কাজ করছি। বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি আধুনিক শহর নির্মাণে প্রয়োজনীয় সব অনুষঙ্গ নিয়ে কিভাবে নজরুল সিটির কাজ করা হবে সে বিষয়ে আমরা কাজ করছি।

স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ত্রিশালবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী নজরুল সিটি বাস্তবায়নে সম্মতি প্রদান করেছেন। এখন নজরুল সিটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুততার সঙ্গে কাজ করছেন।

আগামী নজরুল বর্ষের মধ্যেই নজরুল সিটি বাস্তবায়নের কাজ দৃশ্যমান হবে। 

স্থানীয় এলাকাবাসীর আশা নজরুলের এই তীর্থস্থানটিতে নজরুল সিটি বাস্তবায়ন হলে এটি দেশের সবচেয়ে উন্নত আর আধুনিক সিটি হিসেবে বাস্তবায়িত হবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com