মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কোয়াবের উপদেষ্টা হলেন বাশার-সুজনসহ ১৬ জন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠন করা হলো কোয়াবের উপদেষ্টা পরিষদ। আজ শনিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেছে কোয়াব।

খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, সালমা খাতুন ও শাহরিয়ার নাফীস- এই ৪ সাবেক অধিনায়ককে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার কথা জানানো হয়েছে। এ ছাড়া এই কমিটিতে আরও রয়েছেন সৈয়দ আশরাফুল হক, আতহার আলী খান, শাথিরা জাকির, সানোয়ার হোসেন, এনামুল হক মনি, সেলিম শহীদ, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, নিয়ামুর রশিদ রাহুল, ইসতিয়াক সাদেক, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী ও আনিসুল হাকিম।

কোয়াব জানায়, ‘ক্রিকেটারদের কল্যাণ, অধিকার আদায়, সুস্থতা এবং বাংলাদেশের সামগ্রিক ক্রিকেট সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে কোয়াবের কেন্দ্রীয় কমিটিকে পরামর্শ দেবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।’

এ দিকে কোয়াবের কেন্দ্রীয় কমিটিতে নতুন করে যুক্ত করা হয়েছে মার্শাল আইয়ুব, জিয়াউর রহমান ও মাহমুদুল হাসান রানাকে। তারা কোয়াবের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের সংগঠনের সঙ্গে যুক্ত করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে কোয়াব। তাদের পরামর্শ ও অভিজ্ঞতা ক্রিকেটারদের কল্যাণে সংগঠনটির কার্যক্রমকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে বলে আশা করছে সংগঠনটি।’

এসএইচ/এইচজেএস

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com