মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে প্রস্তাবিত কোনো আঞ্চলিক নিরাপত্তা বা প্রতিরক্ষা জোট গঠিত হলে তাতে অংশগ্রহণে বাংলাদেশ ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। মক্কাকে কেন্দ্র করে সম্ভাব্য এমন একটি নিরাপত্তা চুক্তির বিষয়ে বাংলাদেশ আগ্রহী এবং মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট দেশগুলোর বিভিন্ন উদ্যোগের ওপর ঢাকা নজর রাখছে বলে জানান তিনি।গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মক্কা ডিফেন্স প্যাক্ট বা মুসলিম প্রধান দেশগুলোর সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইসলামী দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা চুক্তি হয়, তাহলে তাতে বাংলাদেশের অংশগ্রহণ ইতিবাচক হবে।