মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নারী-শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ফরিদপুরে মহিলা পরিষদের মানববন্ধন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সারা দেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা মহিলা পরিষদ। রবিবার (১৬ আগস্ট) বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

ফরিদপুর জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসনে আরা বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন রুমা খন্দকার, প্রীতি কনা রাহা, সুফিয়া ইয়াসমিন লিপি, ডিউবি শিকদার, রুবিয়া মিল্লাত, রুমা সাহা, আসমা আক্তার মুক্তা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। ছয় বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা-কেউই যেন নির্যাতনের হাত থেকে নিরাপদ নয়। এসব ঘটনায় কার্যকর ও দৃশ্যমান প্রতিকার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে।

তারা আরো বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট এবং দ্রুত আইনের আওতায় আনতে হবে।

সমাবেশে কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে সামাজিক ও প্রশাসনিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও জানান বক্তারা।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com