সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এসএসসির ফল ছবি প্রকাশ

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অভাবনীয় ফল অর্জন করেছে। অনেক প্রতিষ্ঠানেই পাসের হার প্রায় শতভাগ।আবার অনেক প্রতিষ্ঠানে জিপিএ ৫ পাওয়ার হার প্রত্যাশার চেয়ে বেশি। গতকাল সোমবার এসএসসির ফল প্রকাশের পরই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে আনন্দে মেতে ওঠেন। ক্যাম্পাস পরিণত হয় উৎসবের মিলনমেলায়।

 

রাজউক উত্তরা মডেল কলেজ : এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৯০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।তাদের সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৭৪ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৬৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১২ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের ২২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২ জন জিপিএ ৫ পেয়েছে। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ জানান, এসএসসি পরীক্ষা ২০২৬-এ রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছে।সবার সামগ্রিক প্রচেষ্টায় এই ভালো ফল অর্জন সম্ভব হয়েছে।মাইলস্টোন কলেজ : প্রতিবছরের মতো এবারও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে উত্তরার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি থেকে এ বছর বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে এক হাজার ৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এক হাজার ৪৮৮ জন। পাসের হার ৯৯.৬৭ শতাংশ।জিপিএ ৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার ২৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং জিপিএ ৫ পেয়েছে ৫৯৩ জন। মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘সুনির্দিষ্ট অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি, নিয়মিত ক্লাস এবং বছরজুড়ে অ্যাকাডেমিক শৃঙ্খলা বজায় থাকে বলেই আমরা আশানুরূপ ফল অর্জন করতে পেরেছি।’ তিনি এই সাফল্যের জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিবাদন জানান এবং শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ : প্রতিষ্ঠানটি থেকে এবার দুই হাজার ১১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে দুই হাজার ৭৩ জন পাস করেছে। এক হাজার ১১৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে এক হাজার ৯৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৫ জন ও মানবিক বিভাগ থেকে দুজন জিপিএ ৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, ‘এবার সারা দেশে গড় ফল খারাপ। সেটার প্রভাব আমাদের এখানেও কিছুটা আছে। তবে গত কয়েক বছরের যে ধারাবাহিকতা, তাতে খুব বেশি ছেদ ঘটেনি।’

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল : এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটিতে পাসের হার ৯৮.০২ শতাংশ। তবে গত বছরের তুলনায় এবার প্রতিষ্ঠানটিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার দুই হাজার ৭৭৮ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে দুই হাজার ৭২৩ জন। আর জিপিএ ৫ পেয়েছে এক হাজার ৪৯০ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লাল মোহাম্মদ বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলের জন্য শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। শিক্ষার মান আরো উন্নত করতে আমরা ভবিষ্যতেও কাজ করে যাব।’

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ : এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬৫১ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাসের হার ৯৯.৬৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৪০০ জন। প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার্থীদের লেখাপড়া ও শৃঙ্খলার মানোন্নয়নের লক্ষ্যে অধ্যক্ষ গৃহীত গ্রুপ টিচার ব্যবস্থা প্রবর্তন, ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং, অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রেণি পাঠদান ইত্যাদি বিষয় এবার প্রশংসনীয় ফল অর্জনে সহায়ক হয়েছে।

সামসুল হক খান স্কুল ও কলেজ : প্রতিষ্ঠানটি এবারের এসএসসি পরীক্ষায় ৯৯.৫৯ শতাংশ পাস নিয়ে গৌরবোজ্জ্বল সাফল্য অব্যাহত রেখেছে। বিজ্ঞান বিভাগ থেকে ৭৫৪, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭ ও মানবিক বিভাগ থেকে ১২ জন জিপিএ ৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চ্যালেঞ্জ নিতে ভয় পায় না। পরীক্ষার হলে কঠোর শৃঙ্খলা আরোপিত হলেও আমাদের পরীক্ষার্থীরা মোটেও ঘাবড়ে যায়নি। আমার বিশ্বাস, এদের অভিযাত্রা বহুদূর।’

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ : মিরপুরে অবস্থিত প্রতিষ্ঠানটি থেকে তিন হাজার ৬৯২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে তিন হাজার ৪০৫ জন। পাসের হার ৯২.২৩ শতাংশ। এক হাজার ১৪৯ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। অভাবনীয় ফল অর্জন করা শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক।

দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা : ডেমরায় অবস্থিত মাদরাসাটি থেকে এবারের দাখিল পরীক্ষায় এক হাজার ২৯৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে এক হাজার ২৬৮ জন। পাসের হার ৯৭.৬১ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬১৭ জন শিক্ষার্থী।

মাদরাসার অধ্যক্ষ আ খ ম আবু বকর সিদ্দীক বলেন, দ্বিনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যাবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং আল্লাহর অশেষ রহমত এই সাফল্যের মূল ভিত্তি।

রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে অভাবনীয় ফল

চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফল প্রকাশের পর ড্রাম বাজিয়ে উল্লাস করে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com