হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারের কাছে আলেম-ওলামাদের বিরুদ্ধে বিগত সরকারের আমলের মিথ্যা মামলা প্রত্যাহার, রাষ্ট্রীয় পুনর্গঠনে আলেমদের অংশীদার করা এবং তাবলিগ জামাত ও বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনার দাবিসহ মোট ৯ দফা দাবি জানিয়েছে।
হেফাজতের প্রধান দাবিগুলো
পূর্ববর্তী সরকারের সময়ে আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা।
রাষ্ট্রীয় পুনর্গঠন ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় দেশের আলেম-ওলামাকে অংশীদার করা।
ইসলামবিরোধী কোনো আইন পাস বা প্রণয়ন না করা।
প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা।
কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা এবং হিজবুত তাওহিদকে নিষিদ্ধ করা।
পার্বত্য চট্টগ্রামে দেশি-বিদেশি মিশনারিদের অপতৎপরতা ও ষড়যন্ত্র বন্ধ করা।
তাবলিগ জামাতের কার্যক্রম ও টঙ্গীর বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালনা করা।
ভারতের মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখা।
টঙ্গী ময়দানে সাদপন্থীদের ইজতেমা আয়োজনের অনুমতি না দেওয়া।