মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সরকারের কাজে গাফিলতি হলে কঠোর হবেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আমলাতন্ত্রের কেউ কিংবা রাজনৈতিক ব্যক্তি দায়িত্ব পালনে অবহেলা করলে তিনি শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন।একই সঙ্গে যাঁরা কাজ করছেন, তাঁদের অনুপ্রাণিত করছেন।

 

গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা গ্রন্থের মোড়ক উন্মোচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ‘বই অন্ধকার ঘোচাতে বাতির মতো কাজ করে। মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের বিকল্প নেই।আজ আমরা মাইক্রোফোনে কথা বলছি, টেলিভিশন ক্যামেরায় ছবি ধারণ করা হচ্ছে, অডিও রেকর্ড হচ্ছে এবং সাংবাদিকরা আমাদের বক্তব্য লিখে রাখছেন—এসবই বিজ্ঞানের অবদান।’

 

তিনি আরো বলেন, বিজ্ঞানীরা যেসব তত্ত্ব ও থিওরি লিখেছেন, সেগুলো বই আকারে প্রকাশিত হয়েছিল বলেই পরবর্তী প্রজন্ম সেগুলো পড়েছে, চর্চা করেছে এবং সেখান থেকে প্রতিবছর ও প্রতিটি শতাব্দীতে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে। তাই বইয়ের কোনো বিকল্প তৈরি হয়নি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com