মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পুলিশ সদস্য উদ্ধারে গিয়ে দেখেন নিহত শিশু তারই ছেলে

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ট্রাক চাপায় তুহিন নামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দলের সঙ্গে কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল সামসুল আলম ঘটনাস্থলে গিয়ে দেখলেন নিহত শিক্ষার্থী আর কেউ নয়, তারই প্রাণপ্রিয় শিশু-সন্তান। নিজ সন্তানের এমন মৃত্যু দেখে স্তব্ধ হয়ে যায় বাবা। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ দৃশ্য দেখে উপস্থিত পুলিশ সদস্যরাও শোকাহত হয়ে পড়েন। কিশোরগঞ্জের সার্কিট হাউজের অদূরে জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তুহিন।

এদিকে, পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস-মাইক্রোর সংঘর্ষে চালক নিহত হয়েছেন। নিহত মাইক্রোচালক মোস্তাফিজ ঢাকার কাকরাইল এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

প্রমি নিউজ বিডি

বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ ।

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com