সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বুধবার আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ম্যানিলায় রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেনছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বুধবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ম্যানিলায় রুবিওর সঙ্গে বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ আমন্ত্রণ জানান।

বৈঠকে রুবিও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুরকে অভিনন্দন জানান। পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রমি নিউজ বিডি

বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com