মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, বিমানবন্দরে স্বামী গ্রেফতার

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে গৃহবধূ সম্পা আক্তার আরিফার (৩০) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার আসামি পলাতক স্বামী মিরাজুল ইসলাম রাসেলকে (৩৫) সিঙ্গাপুরে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।

গত শনিবার কালিয়াকৈরের সফিপুর আহম্মদনগর চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে সম্পা আক্তার আরিফার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মো. অহিদুজ্জামান কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।

মামলার পরপরই আসামি যাতে বিদেশে যেতে না পারে এজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করে সোমবার আদালতে সোপর্দ করা হয়।

কালিয়াকৈর থানার ওসি মো. সহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতের স্বামী মিরাজুল ইসলাম রাসেল অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ ছিল। ঘটনাস্থলের প্রাথমিক আলামত দেখে আত্মহত্যার একটি ধারণা পাওয়া গেলেও এটি হত্যা নাকি আত্মহত্যা সেই বিষয়ে এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে যে তথ্য-প্রমাণ পাওয়া যাবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রমি নিউজ বিডি

বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com