মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বীজ-ভ্যাকসিন বিতরণ অনিয়ম সহ্য করা যাবে না কৃষিমন্ত্রী

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে কৃষি উপকরণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপসহকারী কৃষি কর্মকর্তা বকুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি এবং উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফলন বৃদ্ধি সম্ভব হবে। তিনি কৃষকদের বিতরণ করা বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে আবাদে কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ১ হাজার ২৫০ জন কৃষকের প্রত্যেকের মাঝে ৫ কেজি করে উফশী আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

এ ছাড়া তিন হাজার ৩০০ জন কৃষকের মাঝে সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে ছিল ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার এবং কলমি শাক, হাইব্রিড লাউ, হাইব্রিড চালকুমড়া, পুঁইশাক, হাইব্রিড বেগুন, হাইব্রিড শসা ও মিষ্টিকুমড়ার বীজ।

প্রমি নিউজ বিডি

বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com