মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ভিসায় কঠোর যুক্তরাষ্ট

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে যারা কাজ কিংবা পড়াশোনার জন্য যান, অথচ পরে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, এমন অভিবাসীদের দমনে নতুন কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। এর ফলে পাকিস্তান, নাইজেরিয়া ও শ্রীলঙ্কার মতো কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাজ্যে কাজ ও পড়াশোনার ভিসা পাওয়া কঠিন হতে পারে। মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য টাইমসের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি।

ব্রিটিশ হোম অফিসের মতে, অনেকেই বৈধভাবে ভিসা নিয়ে যুক্তরাজ্যে গিয়ে পরে আশ্রয়ের আবেদন করেন। এই আবেদন মঞ্জুর হলে তাঁরা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। এই প্রক্রিয়াকে ‘ব্যবস্থার অপব্যবহার’ হিসেবে দেখছে সরকার।

হোম অফিসে একজন মুখপাত্র বলেন, ‘আমাদের সামনে আসা ইমিগ্রেশন হোয়াইট পেপারে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা থাকবে। এটি ভঙ্গুর অভিবাসন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে।’

২০২৩ সালে যুক্তরাজ্যে ১ লাখ ৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয়ের আবেদন করেছেন, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ। এর মধ্যে পাকিস্তানি নাগরিক ছিলেন ১০ হাজার ৫৪২ জন, শ্রীলঙ্কার ২ হাজার ৮৬২ এবং নাইজেরিয়ার ২ হাজার ৮৪১ জন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, তিনি বৈধ ও অবৈধ উভয় ধরনের অভিবাসন হ্রাস করতে চান। তবে নির্দিষ্ট কোনো সংখ্যার লক্ষ্যমাত্রা উল্লেখ করেননি দেননি।

স্টারমারের পরিকল্পনায় রয়েছে—সমুদ্রপথে বিপজ্জনক যাত্রাকে অপরাধ হিসেবে গণ্য করা, বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল খাতগুলোতে স্থানীয়দের প্রশিক্ষণ জোরদার করা এবং অভিবাসনের সংখ্যা হ্রাস করা।

তবে আশ্রয়ের আবেদনকারীদের বিষয়ে উদ্বেগ জানিয়ে রিফিউজি কাউন্সিলের প্রধান এনভার সলোমন বলেছেন, ‘কিছু শিক্ষার্থী বা কর্মী হয়তো দেশে ফেরার মতো নিরাপদ অবস্থায় নেই। সে জন্য তাদের আশ্রয়ের আবেদন সঠিকভাবে বিবেচনা করাই উচিত।’

সম্পূর্ণ পরিকল্পনাটি এই মে মাসেই একটি নতুন ইমিগ্রেশন হোয়াইট পেপারের মাধ্যমে প্রকাশিত হবে।

প্রমি নিউজ বিডি

বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com