সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শিশুরাই আগামী দেশগড়বে: ডা. জুবাইদা রহমান

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

তিনি উল্লেখ করেন যে, শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং তারাই আগামী দিনে দেশ গড়ার মূল কারিগর হিসেবে ভূমিকা রাখবে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করতে যান ডা. জুবাইদা রহমান। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিশুদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক এই বক্তব্য দেন।

অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও চমৎকার সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের এই বর্ণাঢ্য পরিবেশনা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন।

ডা. জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, সঠিক লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে এই শিশুরা ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হবে। তারা তাদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলেও তিনি বিশ্বাস করেন।

অনুষ্ঠানে তিনি শিশুদের জীবনের শুরু থেকেই সততা ও নিয়মানুবর্তিতার ওপর জোর দেন।

তিনি মনে করেন, ছোটবেলা থেকেই নৈতিকতা ও শৃঙ্খলার ভিত্তি শক্ত হলে শিশুরা ভবিষ্যতে সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com