সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ঐক্যবদ্ধ কাজ করতে হবে: বাহাউদ্দিন নাছিম

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে
Promi News BD

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সমৃৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাজধানীর কেআইবি কনভেনশন হলে শুক্রবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, কৃষিবিদরা দেশের কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। উপমহাদেশের কৃষি শিক্ষার সর্বপ্রাচীন প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ ড. কামাল উদ্দিন আহমেদ, মহাসচিব কৃষিবিদ মেজবাহ উদ্দিন, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষিবিদ অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া, সাবেক সচিব ও পিএসসির সদস্য কৃষিবিদ ফয়েজ আহমেদ, কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত মহাসচিব মকসুদ আলম খান মুকুট প্রমুখ।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com