সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শেরপুরের রদি বৃহত্তর ময়মনসিংহে আবৃত্তিতে ১ম স্থান অর্জন

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বৃহত্তর ময়মনসিংহের আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন শেরপুরের রফাইদা ইসলাম রদি। শনিবার (২০ জুন) পল্লীমা সংসদ হলরুমে ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এর আয়োজনে ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  এতে বিতর্ক প্রতিযোগিতায় ‘খ’ বিভাগ থেকে রফাইদা ইসলাম রদি প্রথম স্থান অর্জন করেন।

রদি শেরপুর জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে ছোটবেলা থেকেই শহরের নয়ানি বাজারস্থ অঞ্জলি আবৃত্তি নিকেতন এ আবৃত্তি শিখে আসছেন।  এর আগে রদি শেরপুর২০১৯ সালেও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম স্থান, ২০২০ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় তৃতীয় স্থান, আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান এবং জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন সহ বিভাগীয়, জেলা এবং উপজেলা ভিত্তিক অসংখ্য পুরস্কার পেয়েছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com