সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ময়মনসিংহে এডভান্স রেসিডেন্সিয়াল কলেজের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ, ১৯ জুন, ২০২৬, (বাসস): ময়মনসিংহ এডভান্স রেসিডেন্সিয়াল কলেজের ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাইপাস এলাকায় এই নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

পরে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এমপি ওয়াহাব আকন্দ।

এ সময় তিনি বলেন, বতর্মান সরকার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের এই উন্নয়ন কর্মযজ্ঞ পর্যায়ক্রমে চলমান থাকবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের শিক্ষা ব্যবস্থা ধংস করে দেয়া হয়েছে। কিন্তু বতর্মান সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে চায়।

অনুষ্ঠানে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

facebook sharing button

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com