মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটিতে জামায়াতকে মেম্বার করতে আলোচনা

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

দি ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়েছে।

গতকাল সোমবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে আইসিএপিপির সেক্রেটারি জেনারেল ওহ সংয়ের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে এ আলোচনা হয় বলে জানা গেছে।

গতকাল দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আইসিএপিপির সেক্রেটারিয়েট অফিসার পার্ক বিয়ংচান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকে ওহ সং আইসিএপিপির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি জানান, আইসিএপিপির পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত হবে মঙ্গোলিয়ায়।

ওই সভায় অংশগ্রহণের জন্য বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com